কার্লোসের নেইমার-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে-রোনালদোরা উপলক্ষ পেলেই মেতে ওঠেন উত্তরসূরি নেইমার-বন্দনায়। বার্সেলোনা তারকার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের আরেক কিংবদন্তি রবার্তো কার্লোসও। ঘরের মাঠের বিশ্বকাপে নেইমারকে কেন্দ্র করেই শিরোপা-স্বপ্নের মালা বুনছে ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কার্লোসও সেই ব্রাজিলিয়ানদের একজন, ‘নেইমার প্রতিভাবান। বিশ্বকাপে সে-ই হবে মূল খেলোয়াড়।’ স্বাগতিক হওয়ার সুবিধা তো আছেই, ৪১ বছর বয়সী কার্লোস বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন কোচের চেয়ারে লুইস ফেলিপে স্কলারিকে দেখে। ২০০২ বিশ্বকাপে এই স্কলারির হাত ধরেই তো শিরোপা জিতেছিল ব্রাজিল। ওয়েবসাইট।