কাল আসছে ধারাভাষ্যকার মিন্টুর মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্জুর হাসান (মিন্টু)
মঞ্জুর হাসান (মিন্টু)

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ক্রীড়া ধারাভাষ্যকার মঞ্জুর হাসানের (মিন্টু) মরদেহ কাল শুক্রবার দেশে আনা হবে। পরে জানাজা শেষে বাদ আসর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কাল সকাল নয়টায় মঞ্জুর হাসান মিন্টুর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। বাদ জুময়া বখশিবাজারের তাঁর বাড়ির পাশের নবকুমার স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ আসর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
১৮ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভারতের আজমীর শরীফে মারা যান মঞ্জুর হাসান মিন্টু।

‌‘মিরপুর টেস্টে শেষ ধারাভাষ্য হবে, কে ভেবেছিল’