কাল আসছে পাকিস্তান দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ঘণ্টাধ্বনি বেজে উঠেছে। চারদিকে সাজ সাজ রব, আইসিসির তত্ত্বাবধানে খেলোয়াড়দের সংবাদ সম্মেলন—সবই জানান দিচ্ছে বিশ্বকাপের আগমন বার্তার। গতকালই প্রস্তুতি ম্যাচে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ‘দুঃখ’ কানাডা। উত্তেজনার পারদ আরও ওপরে নিতে কাল শুক্রবার রাজধানীতে পা রাখছে আফ্রিদি-মিসবাহ-শোয়েব আখতার-ইউনুস খানদের পাকিস্তান।১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে পাকিস্তান দল। খেলাটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দলটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারি আরও একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ ‘এ’ তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়ার বিপক্ষে লড়বে। ইউএনবি।