প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমস বাছাই হকির প্রস্তুতি নিতে বিকেএসপিতে ব্যস্ত বাংলাদেশ দল। আগামীকাল বিকেএসপি ছেড়ে ঢাকায় টিম হোটেলে উঠবেন চয়ন, মিমোরা। বিদেশি দলগুলোও আগামীকাল বাংলাদেশে আসবে। সবার আগে ঢাকায় আসার কথা রয়েছে কাতার ও ওমানের। সকালের ফ্লাইটে এই দুই দল পৌঁছাবে বাংলাদেশে। বাকি দলগুলোর মধ্যে সন্ধ্যায় হংকং, রাতে চীনা তাইপে, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ইরান দল নামবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৫ থেকে ২৩ মার্চ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হচ্ছে আট জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।