কাল জাপান যাচ্ছে টিটি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল জাপান যাচ্ছে বাংলাদেশ দল। টোকিওতে ২৮ এপ্রিল থেকে ৫ মে হবে প্রতিযোগিতা। জাতীয় চ্যাম্পিয়ন মৌমিতা আলম রুমি বাদ পড়ায় শেষ মুহূর্তে দলে ঢুকেছেন শারমিন আক্তার মিনারা। কোনো একক ইভেন্ট নয়, প্রতিযোগিতায় শুধুই দলগত খেলা হবে।