কাল থেকে আবার ক্রিকেটারদের অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি কাপ ম্যাচ প্র্যাকটিসের দারুণ সুযোগ করে দিয়েছিল। ক্রিকেটাররাও বলছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিজেদের মধ্যে খেলা এই টুর্নামেন্টটা প্রস্তুতির ভালো সুযোগ হয়ে এসেছিল। দুই দিন বিশ্রামের পর কাল থেকে আবারও শুরু হবে অনুশীলন।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগের আরও দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে জাতীয় দলের ক্রিকেটারদের। এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ খেলতে যাওয়া সাকিব আল হাসান ছাড়া প্রাথমিক দলের ২৩ ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে খেলবেন এই ম্যাচ। ম্যাচটির জন্য বাইরে থেকে ডাকা হবে লেগ স্পিনার নূর হোসেন, অফ স্পিনার সোহাগ গাজী ও মিডিয়াম পেস অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে।এক টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে আগামী ৪ অক্টোবর।