কাল থেকে বাছাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এয়ারটেল রাইজিং স্টার বাছাই কর্মসূচি। ১৯টি অঞ্চলে হবে এই বাছাইপর্ব।

২৬-২৯ অক্টোবর সিলেট ও রংপুর অঞ্চলের বাছাই। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের ফুটবলারদের বাছাই এমসি কলেজ মাঠে। রংপুর জেলা স্টেডিয়ামে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার বাছাই। ২৬-২৮ অক্টোবর ফেনী, খুলনা ও বরিশাল অঞ্চলের বাছাই। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের বাছাই ফেনী জেলা স্টেডিয়ামে। খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বাছাই। বরিশাল জেলা স্টেডিয়ামে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী ও বরিশাল জেলার বাছাই। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বাছাই ঢাকা সামরিক জাদুঘর মাঠে ২৭-৩০ অক্টোবর। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর যশোর ও মাদারীপুর অঞ্চলের বাছাই। যশোর জেলা স্টেডিয়ামে ঝিনাইদহ, যশোর, নড়াইল এবং মাদারীপুর জেলা স্টেডিয়ামে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাছাই। ৩১ অক্টোবর-৩ নভেম্বর খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের বাছাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলে বাছাই ১-৪ নভেম্বর। বগুড়ায় আলতাফুন্নেসা স্টেডিয়ামে সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের বাছাই। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের এবং ১-৩ নভেম্বর কুমিল্লা অঞ্চলের বাছাই। কুমিল্লার শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অংশ নেবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলা। ৫-৭ নভেম্বর বাছাই কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলে—কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা; রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে। ৬ ও ৭ নভেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হবে কক্সবাজারের বাছাই। ৬-৮ নভেম্বর হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে নরসিংদী, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাছাই। দিনাজপুর অঞ্চলের বাছাই ৭-৯ নভেম্বর। দিনাজপুর জেলা স্টেডিয়ামে নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বাছাই। ৭-১০ নভেম্বরে বাছাই টাঙ্গাইল পুলিশ লাইন মাঠে টাঙ্গাইল ও মানিকগঞ্জের। রাজশাহী জেলা স্টেডিয়ামে ১০-১২ নভেম্বর নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বাছাই।