কাল বয়সভিত্তিক সাঁতার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্সে আগামীকাল শুরু হচ্ছে ২৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে (অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) অংশ নিচ্ছে ৭১টি দলের ৬১৫ জন সাঁতারু। ১০০টি সাঁতারের ইভেন্টের পাশাপাশি রয়েছে ডাইভিংয়ের তিনটি ইভেন্ট। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে আশিয়ান সিটি। উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন আশিয়ান সিটির মহাব্যবস্থাপক এন আই মাকসুদ প্রমুখ।