কাল মালয়েশিয়ার সামনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিক দিয়ে ইতিহাসেই ঢুকে গেল মালয়েশিয়া। এশিয়ান গেমসেরই শুধু নয়, চীনের মাটিতে হওয়া পুরুষদের প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে জয়ী দল তারা। গুয়াংজু এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটের প্রথম ম্যাচে কাল ‘সি’ গ্রুপে স্বাগতিক চীনকে ৮৯ রানে হারিয়েছে মালয়েশিয়া। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তারা বাংলাদেশের মুখোমুখি হবে।টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে ১৬২ রান করেছিল মালয়েশিয়া। জবাবে সমান উইকেট হারিয়ে চীন করতে পেরেছে মাত্র ৭৩। দেশের মাটিতে প্রথম ক্রিকেট ম্যাচটা জিততে না পেরে চীনারা অবশ্য খুব একটা হতাশ নয়। দলের বোলার ঝাং ইউফে বরং বলছেন, ‘আমরা ভালো খেলেছি। বিশেষ করে আমাদের বোলিং-ফিল্ডিং খুবই ভালো হয়েছে।’চীনা বোলিং যে মালয়েশিয়াকে কিছুটা হলেও ঝামেলায় ফেলেছে, সেটা বোঝা যায় ১৫ বলে ৩৬ রান করা মালয়েশিয়ার মানরিক সিংয়ের কথায়ও, ‘আরও ভালো করা উচিত ছিল আমাদের। মূল লক্ষ্য তো ছিল ২০০-এর বেশি রান করা। কিন্তু শুরুতেই কয়েকটা উইকেট হারিয়ে ফেলায় আমাদের প্ল্যান “বি”-তে যেতে হয়েছে। তাতে টার্গেট ছিল ১৫০ রান।’‘সি’ গ্রুপে দুটি মাত্র দল থাকায় হেরেও কোয়ার্টার ফাইনাল খেলবে চীন। শেষ আটে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর মালয়েশিয়া কাল কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের বিপক্ষে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ভারত অবশ্য অংশ নেয়নি গেমসের ক্রিকেটে। ওয়েবসাইট।