কাল শুরু আন্তর্জাতিক ক্লাব কাপ কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতির জন্যই মূলত এই টুর্নামেন্ট। কিন্তু মিজান আন্তর্জাতিক ক্লাব কাপ কাবাডিতে জাতীয় দলের খেলোয়াড়দের খেলার সম্ভাবনা কম। পল্টন কাবাডি স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ থেকে খেলবে একটি দল—বাংলাদেশ রাইফেলস। এই দলে নেই বাংলাদেশের জাতীয় দলে খেলেন এমন তিন থেকে চারজন খেলোয়াড়।টুর্নামেন্টে কোন দেশের কোন কোন ক্লাব অংশ নিচ্ছে, স্পষ্ট করে কাল সংবাদ সম্মেলনে জানাতে পারেননি ফেডারেশনের কর্মকর্তারা। তবে অংশ নেওয়া দেশগুলো নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে ভারতের প্রাদেশিক রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা। থাকবে নেপাল ও জাপানের দুটো দলও। দুটি গ্রুপে লিগ পদ্ধতিতে খেলবে ক্লাবগুলো। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপকে নিয়ে ৯ অক্টোবর ফাইনাল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ এডিবল অয়েল।