কাল শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাল থেকে শুরু হচ্ছে বিআরবি কেব্লস ২৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। এতে অংশ নিচ্ছে ৮৩৬ জন ছেলেমেয়ে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বিআরবি কেব্লস। বাজেট ১০ লাখ টাকা হলেও সোনাজয়ীদের দেওয়া হবে মাত্র এক হাজার টাকা! রুপা ও ব্রোঞ্জজয়ীরা পাবে ৫০০ ও ৩০০ টাকা করে। ইলেকট্রনিক্স স্কোর বোর্ড দিয়ে বয়সভিত্তিক সাঁতার আয়োজন নিয়ে রয়েছে সংশয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) জানিয়েছেন, ‘যদি ইলেকট্রনিক্স স্কোর বোর্ড মেরামত করা হয়, তাহলে খেলা চালানো সম্ভব হবে। এখন পর্যন্ত আমি জানি না, এটা ঠিক হয়েছে কি না।’ কাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের সম্মেলনকক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন।