কাল শুরু জাতীয় স্নুকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ২৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রাম ক্লাবে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। গতকাল চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি ওমর ফারুক ইউসুফ, বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, স্পনসর প্রতিষ্ঠান লোটোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাশেম ও ক্লাবের সহসভাপতি শোভন এম শাহাবুদ্দিন বিভিন্ন তথ্য তুলে ধরেন। চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় প্রতিযোগিতায় আটটি ক্লাবের মোট ৫৭ জন প্রতিযোগী অংশ নেবেন। চ্যাম্পিয়ন পাবেন ৫০ হাজার এবং রানারআপ ৩০ হাজার টাকা।