কাল শুরু প্রিমিয়ার হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতটি দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ। মোহামেডানসহ বিদ্রোহী চার দল অংশ না নেওয়ায় খেলা হবে একক লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চারটি দল খেলবে সুপার ফোরে। গতকাল ফেডারেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগের ছক ও পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি মইনুজ্জামান পিলা। এটি অবশ্য গত বছরের ‘বকেয়া’ লিগ। এতে অংশ নিচ্ছে আবাহনী, ঊষা ক্রীড়াচক্র, আজাদ স্পোর্টিং, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স স্পোর্টিং ও ঢাকা ওয়ান্ডারার্স। লিগের প্রাইজমানি খুব কম, চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, রানার্সআপ ৩০ হাজার। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা করে। এবারের লিগে অবনমন থাকছে না।