কাল শুরু মহিলা হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় মহিলা হকি প্রতিযোগিতা। গত আসরে ছয়টি দল অংশ নিলেও এবার দল বেড়েছে। তিন গ্রুপে এবার খেলবে বর্তমান চ্যাম্পিয়ন নড়াইল, রংপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, পটুয়াখালী, ঝিনাইদহ, ঢাকা, রাজশাহী ও ঠাকুরগাঁও।
শিরোপার জন্য তিন গ্রুপের চ্যাম্পিয়ন তিনটি দল রবিন লিগ পদ্ধতিতে খেলবে চূড়ান্ত পর্বে। আরও আগেই এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সদ্য শেষ হওয়া এসএ গেমসের জন্যই এটি পিছিয়ে দেওয়া হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা প্রাইজমানি, রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা। কাল হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে জানান কর্মকর্তারা।