কাল শুরু মিনি হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে মিল্কম্যান মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট। বালক বিভাগে চার গ্রুপে খেলবে রাজধানীর ১৫টি স্কুল, বালিকা বিভাগে ১১টি। গতবারের চেয়ে বালক বিভাগের দলসংখ্যা বাড়লেও কমেছে বালিকা বিভাগে। গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ২২ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রাণ-আরএফএল গ্রুপ। হ্যান্ডবল ফেডারেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল তথ্যগুলো জানিয়েছেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণনপ্রধান রুহুল এফ তালুকদার, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক প্রমুখ।