কাল শুরু স্কুল রাগবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে কুলাইন এসি স্কুল রাগবি। চার গ্রুপে খেলবে এসওএস শিশুপল্লী, সেন্ট যোশেফ উচ্চবিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাইস্কুল, জুনিয়র ল্যাবরেটরি, সামারফিল্ড, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল, নাহার মেমোরিয়াল, সানিডেল, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।