কাল শুরু স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ইগলু অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবল। বালক বিভাগে ১৭টি ও বালিকা বিভাগে খেলবে ১২টি স্কুল। চার গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল ২৭ সেপ্টেম্বর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইগলু আইসক্রিম। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশিদা আফজালুন নেসা। উপস্থিত ছিলেন ইগলু আইসক্রিমের প্রধান বিক্রয় কর্মকর্তা আবদুল বায়েস প্রমুখ।