কাল শুরু স্বাধীনতা কাপ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীকে ছাড়াই শুরু হচ্ছে এবারের ঢাকা ব্যাংক স্বাধীনতা দিবস হকি। আগামীকাল শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনীর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পুলিশ। ‘ক’ গ্রুপে খেলবে মোহামেডান, পুলিশ ও সেনাবাহিনী। ‘খ’ গ্রুপে ঊষা ক্রীড়াচক্র, বাংলাদেশ বিমানবাহিনী ও বর্ণক সমাজ।বড় বাজেটের দল গড়া মোহামেডান নিজেদের শক্তি পরখ করে নিতে মৌসুমের প্রথম টুর্নামেন্ট খেলবে স্বাধীনতা কাপে। তবে আবাহনীর না খেলার কারণ কাল ব্যাখ্যা করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আবাহনী কর্মকর্তা খাজা রহমতউল্লাহ, ‘ক্লাবের আবাসন সমস্যার কারণে হকির খেলোয়াড়েরা ক্যাম্প করতে পারছে না। ক্লাবে এ মুহূর্তে ক্রিকেটার-ফুটবলারের বাইরে আর কারও থাকারও জায়গা নেই।’দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ২৮ মার্চ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আলমগীর কবির।