কালপাগেকে বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল রুয়ান কালপাগেকে। বলা হয়েছিল, এর মধ্যে ঢাকায় এসে কাজে যোগ না দিলে তাঁর চুক্তি বাতিল করা হবে। ঢাকায় তো আসেনইনি, কালপাগে জবাব দেননি বিসিবির সর্বশেষ ই-মেইলেরও। বাংলাদেশ দলের সহকারী কোচের চাকরিটা তাই এখন আর নেই-ই বলা যায়।
তবে লিখিত চুক্তি যেহেতু একটা আছে, সেটা আনুষ্ঠানিকভাবে শেষ করারও একটা প্রক্রিয়া আছে। হয়তো সে কারণেই কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সরাসরি কিছু বললেন না। তবে তাঁর ইঙ্গিতটা স্পষ্ট—শ্রীলঙ্কান এই কোচ আর বাংলাদেশ দলের সঙ্গে নেই, ‘আমরা তাঁকে ১৬ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এখন আমরা চুক্তি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’