কালান্তরের ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ম্যাচ থেকে প্রাপ্তি আছে তাঁদেরও। ব্যাট হাতে দীর্ঘ রান-খরায় মার্ক বাউচারের ক্যারিয়ারটাই খাদের কিনারায় চলে এসেছিল। দ্বিতীয় ইনিংসের লড়াকু ফিফটিতে সেই শঙ্কা কাটিয়েছেন। হরভজন সিং পেয়েছেন বিদেশের মাটিতে ক্যারিয়ারের প্রথম ৭ উইকেট। কিন্তু নিজেদের অর্জন ভুলে দুজনেই মেতেছেন ক্যালিস-বন্দনায়।প্রথম ইনিংসে অসাধারণ ১৬১ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৯। ক্যালিসের ইনিংসটা আরও বড় হয়ে উঠেছে পাঁজরে চোট আর গোটা পাঁচেক ইনজেকশন নিয়ে খেলায়। বাউচার কিন্তু মোটেও বিস্মিত নন, ‘কেউ ধারণাও করতে পারবে না, কী পরিমাণ ব্যথা নিয়ে ও খেলেছে। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন ব্যথাটা পাঁজরের হাড় ভেঙে যাওয়ার মতো। এটাই প্রমাণ করে জ্যাকের চরিত্র। আমার দৃষ্টিতে, ও সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন।’ক্যালিসে মুগ্ধ ৩৯৩ টেস্ট উইকেটের মালিক হরভজনও, ‘আজ (পরশু) সে যেভাবে ব্যাট করল, এমন দায়িত্ব নিয়ে খেলতে আমি খুব বেশি কাউকে দেখিনি। ম্যাচের প্রথম দিনও কন্ডিশন ছিল খুব কঠিন। আকাশ ছিল মেঘলা, উইকেট সিমারদের অনেক সাহায্য করছিল, উইকেটে সুইং-বাউন্স দুটোই ছিল। সব ধরনের কন্ডিশনে খেলার টেকনিক তার আছে। আমার মূল্যায়নে সে অনেক ওপরের দিকে থাকবে। টেন্ডুলকারের পর সে-ই বিশ্বের সেরা ব্যাটসম্যান।’ ওয়েবসাইট।