কাসানোকে পেয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাগত পেসকারাকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিলান। তিন গোলের একটি করেছেন ডিয়েগো মিলিতো। ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার যতটা না উচ্ছ্বসিত তার চেয়েও বেশি মুখর তিনি দলের নতুন সদস্য আন্তোনিও কাসানোর প্রশস্তিতে। দুজনের যুগলবন্দীটা সামনে বেশ ভালোই জমবে বলে মনে করেন মিলিতো, ‘কাসানো দারুণ এক খেলোয়াড়। আমাদের ফাইনাল থার্ডটা এখন বেশ সমৃদ্ধ। আর আজ তো প্যালাসিও (রদ্রিগো) ও আলভারেজ (রিকি) ছিল না।’ কাসোনা যখন মিলানে ছিলেন, তখনো তাঁর সঙ্গে নাকি মিলিতোর সম্পর্কটা উষ্ণই ছিল, দাবি মিলিতোর। ওয়েবসাইট।