কাসানোর সমালোচনায় বারেসি
এই মৌসুমে এসি মিলান ছেড়ে ইন্টারে যোগ দিয়েছেন অ্যান্তোনিও কাসানো। দল ছেড়েছেন, ভালো কথা, কিন্তু দল ছেড়েই তাঁর পুরোনো ক্লাব ও ক্লাব সভাপতির বিরুদ্ধে নেমে পড়েছেন বিষোদ্গারে। ব্যাপারটি একেবারে পছন্দ হচ্ছে না এসি মিলান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির। বিশ্বখ্যাত এই লিবারোর মতে, কাসানোর উচিত, কথামালায় একটু নিয়ন্ত্রণ আনা।এই মৌসুমে এসি মিলান ছেড়েছেন অ্যান্তোনিও কাসানো; যোগ দিয়েছেন নগর-প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে। ইন্টার থেকেও ঠিক একইভাবে এসি মিলানে যোগ দিয়েছেন জিয়ামপাওলো পাজ্জিনি। তবে কাসানো তাঁর পুরোনো ক্লাব ছাড়ার জন্য দোষী সাব্যস্ত করেছেন এসি মিলানের সভাপতি আদ্রিয়ানো গাল্লিয়ানিকে। একই সঙ্গে উল্লেখ করেছেন কিছু গোপন সমস্যার কথা। কাসানোর এসব কথা নিয়ে মহা বিরক্ত মিলানের টেলিভিশন চ্যানেলে কাসানোকে উদ্দেশ করে বলেছেন, ‘দলবদল করেছ, সমস্যা নেই। এখন সময় এসেছে মুখটি বন্ধ করে ভালো খেলার চেষ্টা করা।’অ্যান্তোনিও কাসানোই কেবল নন, এ মৌসুমে এসি মিলান ছেড়েছেন অনেক হাইপ্রোফাইল তারকা। এতে করে দলের শক্তি খর্ব হয়েছে সন্দেহাতীতভাবেই—ব্যাপারটি মেনে নিয়ে বারেসি বলেন, তারকা খেলোয়াড়রা দল ছেড়েছে, দলের শক্তি কমেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারণ্যের শক্তিতে বলীয়ান উদ্যমী একটি দল মন্দ কী? এবারের এসি মিলান এমন একটি দল, যে দলের খেলোয়াড়রা নিজেদের প্রমাণের জন্য মরিয়া। বারেসি বলেন, ‘তারুণ্যের শক্তিতে আমার বিশ্বাস আছে।’বারেসির মতে, এসি মিলানে মাত্তিয়ার একটি দীর্ঘ ক্যারিয়ার হতে যাচ্ছে। নাইজেল ডি জংও দারুণ এক ফুটবলার। এই দলে আছে পাতোর মতো খেলোয়াড়। এ মুহূর্তে দলে যে সমস্যাগুলো আছে, আমি নিশ্চিত, পাতো ফেরার পর তা কেটে যাবে।’তরুণ ফুটবলারদের নিয়ে এসি মিলান যে এই মৌসুমে সবকিছু জিতে ফেলবে—এমনটা মনে করেন না ফ্রাঙ্কো বারেসি। তবে তাঁর মতে, ‘নতুনদের নিয়ে গড়া এই দল প্রতিভাবান। এ দলটি এই মৌসুমে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আশাবাদী আমি।’ গোল ডটকম।