কিংস ইলেভেন, কলকাতার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারল না চেন্নাই। শেষ দুই ওভারে দরকার ছিল ৩২ রান, শেষ ওভারে ১৭। কিন্তু আজহার মাহমুদ দিলেন মাত্র ৯ রান। ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন ৮ উইকেটে করে ১৫৬ রান। মানদীপ ৫৬, মার্শ ৩২, আজহার ১৮ ও মিলার করেন ১৯ রান। ডু প্লেসিস-বদ্রিনাথ উদ্বোধনী জুটিতে ৪৭ তুলে চেন্নাইকেও জয়ের ভিতটা এনে দিয়েছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি চেন্নাই।অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ছক্কা ৯ চারে ৫১ বলে অধিনায়ক গৌতম গম্ভীরের ৯৩ রানের ইনিংসে চড়ে কলকাতা গড়ে ৪ উইকেটে ১৯০ রানের পুঁজি। জবাবে ৬ ছক্কা ৭ চারে ক্রিস গেইলের ৫৮ বলে ৮৬ রানের ইনিংস সত্ত্বেও ৬ উইকেটে ১৪৩ পর্যন্ত যেতে পারে বেঙ্গালুরু। ওয়েবসাইট।