কিংস ইলেভেন পাঞ্জাবের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের বৃত্ত থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না রাজস্থান রয়্যালস। কাল মোহালিতে তাদের ৪৮ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। শন মার্শের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা পাঞ্জাব ৭ উইকেটে তোলে ১৯৫ রান। ৪২ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭১ রান করেন মার্শ। আইপিএলে দারুণ ছন্দে থাকা পল ভালথাটি হাফ সেঞ্চুরি না পেলেও ৩১ বলে করেন ৪৬ রান (৪টি চার ও ৩ ছক্কা)।এই বিশাল রান তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তোলে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস। সর্বোচ্চ ৩৪ রান অশোক মানারিয়ার। পাঞ্জাবের প্রাভিন কুমার, ভারগাভ ভাট নিয়েছেন ২টি করে উইকেট। রায়ান হ্যারিস, পীযূষ চাওলা ও রায়ান ম্যাকলারেনের উইকেট ১টি করে। ম্যাচসেরা হন শন মার্শ। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে পাঞ্জাব। আর ছয় ম্যাচে ৫ পয়েন্ট রাজস্থানের। ওয়েবসাইট।