কিংস কাপে খেলতে চায় মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের শেষ সপ্তাহে ভুটানে অনুষ্ঠেয় কিংস কাপে খেলতে আগ্রহী মোহামেডান। এ ব্যাপারে গতকাল তারা বাফুফেকে চিঠি দিয়েছে। ভুটান তাদের এই ঘরোয়া ক্লাব টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দুটি দল চেয়েছে। বাফুফে প্রিমিয়ার লিগের আটটি দলকেই চিঠি দিয়ে জানতে চেয়েছে, কেউ আগ্রহী কি না। মোহামেডান সাড়া দিল সবার আগে। আয়োজক ভুটান ভারত ও পাকিস্তান থেকেও দুটি করে দল চাইছে। ভুটানের ঘরোয়া দুটি দলেরও খেলার কথা আটটি ক্লাব দলের এই টুর্নামেন্টে।