কিংস কাপে যাবে ব্রাদার্স-বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের কিংস কাপে খেলতে যাচ্ছে ব্রাদার্স ও বিজেএমসি। শেখ রাসেল, আবাহনী ও মোহামেডানও আগ্রহী ছিল ২০ জুলাই শুরু ভুটানের এই টুর্নামেন্টে খেলতে। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যাঁরা ডাক পাবেন, তাঁদের এই টুর্নামেন্টের জন্য ছাড়া হবে না জানিয়ে দেয় বাফুফে। রাসেল, আবাহনী, মোহামেডানে জাতীয় দলের খেলোয়াড় বেশি থাকায় তারা পিছিয়ে যায়।