কিংসকাপেআমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের কিংস কাপ ফুটবলে আবার আমন্ত্রণ এল। বাংলাদেশ থেকে একটি ক্লাব দল চেয়ে ভুটান ফুটবল ফেডারেশন চিঠি পাঠিয়েছে বাফুফেকে। বাফুফে এখন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে চিঠি দিয়ে ব্যাপারটা জানাবে। আগ্রহী দলকে ছাড়পত্র দেবে বাফুফে। তবে একাধিক দল যেতে চাইলে লিগের অবস্থান বিবেচনায় নেওয়া হবে। টুর্নামেন্ট হবে ১০-২০ নভেম্বর।—ক্রীড়াপ্রতিবেদক