কিংসের জয়ে আবারও গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিমের নাকি হ্যামস্ট্রিংয়ে চোট। তবে আগের ম্যাচেই ফিফটি করা শিবনারায়ণ চন্দরপল ও ডার্ক ন্যানেস কেন খেললেন না কে জানে! এ নিয়ে প্রেসবক্সে নানা রকম গুঞ্জন। গুঞ্জন ছিল সিলেট রয়্যালসের ব্যাটসম্যানদের আউটের ধরন ও চিটাগং কিংসের ক্রমাগত বড় ব্যবধানে জেতা নিয়েও। আগের তিন ম্যাচে ৮ উইকেট, ৫৪ ও ৮৯ রানে জয়ের পর কাল সিলেট রয়্যালসকেও হারাল ১১৯ রানে। এবারের বিপিএলে কাল পর্যন্ত রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় এটাই।পরশু ১৯৭ রান তাড়া করেও ৬ উইকেটে জিতেছিল সিলেট রয়্যালস। কিন্তু কাল দলটা পুরোই অন্য চেহারায়। চিটাগং কিংসের দুই পেসার শন টেইট ও রুবেল হোসেনের সামনে মুখ থুবড়ে পড়ল শীর্ষ দলের ব্যাটসম্যানরা। তিন উইকেট করে নিয়েছেন দুজনই। সিলেট অলআউট হয়েছে ৭৪ রানে, তবে ২৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরই ম্যাচ এক রকম শেষ হয়ে গিয়েছিল। সিলেটের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল মোহাম্মদ নবী (৩৫)।অন্যদিকে চিটাগং কিংস রীতিমতো টগবগিয়ে ছুটছে। ব্রেন্ডন টেলর ও নাঈম ইসলামের ১১৮ রানের ওপেনিং জুটির সৌজন্যে ৪ উইকেটে করে ১৯৩ রান। ৫৮ রান করে করেছেন দুই ওপেনারই। ১১৮ রানে নাঈম ফিরে যাওয়ার পর স্কোরটা ১৩০-এ যেতে যেতে ড্রেসিংরুমে ফেরেন টেলর আর মিলারও। তবে রায়ান টেন ডেসকাট আর মাহমুদউল্লাহ ইনিংসের শেষটা করেছেন দুর্দান্ত। ইনিংস শেষ হওয়ার ৪ বল আগে ডেসকাট (২৩ বলে ৩৭) ফিরে গেলেও অধিনায়কের সঙ্গে ততক্ষণে মাত্র ২৭ বলে হয়ে গেছে তাঁর ৫৬ রানের জুটি! শেষ ৫ ওভারেই এসেছে ৬৩ রান।সংক্ষিপ্ত স্কোরচিটাগং কিংস: ২০ ওভারে ১৯৩/৪ (টেলর ৫৮, নাঈম ৫৮, মিলার ০, টেন ডেসকাট ৩৭, মাহমুদউল্লাহ ২৪*, কুপার ১*; নবী ৩/২৭, নাজমুল ১/৩৬)। সিলেট রয়্যালস: ১৩.৫ ওভারে ৭৪ (মাসাকাদজা ২, স্টার্লিং ০, নবী ৩৫, মমিনুল ১, মিলন ৩, জসিমউদ্দিন ২, চিগুম্বুরা ০, সোহরাওয়ার্দী ১৩, সোহাগ ১০*, বেন ৪, নাজমুল ০; রুবেল ৩/১৪, এনামুল জুনিয়র ৩/১৪, টেট ৩/১৬)।ফল: চিটাগং কিংস ১১৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেলর।