কিংস্টনে দৌড়াবেন বোল্ট-ব্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ মে জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মিটে দৌড়াবেন উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক। পরশু এই দুই স্প্রিন্টারের অংশগ্রহণ নিশ্চিত করেছেন আয়োজকেরা। তবে যাঁরা পাশাপাশি লেনে বোল্ট ও ব্লেককে দেখার অপেক্ষায় আছেন তাঁরা হতাশই হবেন এই খবরে—একই ইভেন্টে দৌড়াবেন না তাঁরা। ১০০ ও ২০০ মিটারের কোন ইভেন্টে কে দৌড়াবেন সেটা ঠিক করবেন তাঁদের কোচরা। এএফপি।