কিউই টেস্ট দলে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফ স্পিনার মার্ক ক্রেইগ এবং উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকিকে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রনকি ২৩টি ওয়ানডে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের কোনো অভিজ্ঞতা নেই ক্রেইগের। ‘ব্যক্তিগত কারণে’ জিতান প্যাটেল সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন ওটাগোর ২৭ বছর বয়সী ক্রেইগ। চোটের কারণে যথারীতি দলের বাইরে ড্যানিয়েল ভেট্টোরি। ঠাঁই হয়নি ব্যাটসম্যান জেসি রাইডারের। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট কিংস্টনে, ৮-১২ জুন। এএফপি।
নিউজিল্যান্ড দল ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), করি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্ক ক্রেইগ, পিটার ফুলটন, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রনকি, হামিশ রাদারফোর্ড, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।