কিউই টেস্ট দলে নতুন মুখ
হাত ভেঙে ফেলায় দলের বাইরে চলে গেছেন ড্যারিল টাফি। তবে তাঁর জায়গায় অভিজ্ঞ কোনো পেসারকে দলে নিচ্ছে না নিউজিল্যান্ড। নেওয়া হয়েছে একেবারেই আনকোরা মুখ—কেন উইলিয়ামসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ১৯ বছর বয়সী এই অলরাউন্ডারের। দ্বিতীয় টেস্টের জন্য এই একটা পরিবর্তন এনেই কাল ১৩ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েই টেস্ট দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান ও অফ স্পিনার উইলিয়ামসন। এই মৌসুমে প্লাংকেট শিল্ডে ৫৩.৪৫ গড়ে করেছেন ৫৮৮ রান। নর্দান ডিস্ট্রিক্টের হয়ে অকল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য—১৯২ রান করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। ওয়েবসাইট।নিউজিল্যান্ড দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), টিম ম্যাকিন্টোশ, জন ওয়াটলিং, ম্যাথু সিনক্লেয়ার, পিটার ইনগ্রাম, রস টেলর, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি, ব্রেন্ট আরনেল, জিতান প্যাটেল ও ক্রিস মার্টিন।