প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন ক্রো, নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান। রস টেলর, বর্তমান প্রজন্মের সেরা কিউই ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক ও বর্তমান দুই প্রজন্ম কাল মিলে গেলেন এক বিন্দুতে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা করেই ডানেডিন টেস্টের দ্বিতীয় দিন শেষে টেলর ব্যাটিং গড়টা নিয়ে গেছেন ৪৫.৩৬-এ। ৫৪৪৪ রান নিয়ে টেস্ট ক্রিকেট শেষ করা ক্রোর ব্যাটিং গড়ও ঠিক ৪৫.৩৬। কমপক্ষে এক হাজার রান করা কিউই ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সেরা এ দুজনের গড়। ৪৬.২৮ গড়ে ১২৯৬ রান করে সবার ওপরে ১৯৭৯ থেকে ১৯৮৬ সালের মধ্যে ১৯টি টেস্ট খেলা জন রিড।