কিউইদের আরেক প্রোটিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিনদেশিদের দলে টানতে ইংল্যান্ডের সঙ্গে জোর লড়াইয়ে নেমেছে নিউজিল্যান্ড। ক্রুগার ফন উইকের পর এবার নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন আরেক দক্ষিণ আফ্রিকান—নিল ওয়াগনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার। টেস্ট দলের আরেক নতুন মুখ ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার তরুণ নেথুলা। ঘোষণা করা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলও। ফ্লোরিডার টি-টোয়েন্টি দিয়ে ৩০ জুন শুরু হবে দুটি টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ।ওয়াগনারের জন্ম ও বেড়ে ওঠা প্রিটোরিয়ায়। ২০০৬ সালে নর্দানসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। ২০০৮ সালে কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি না পেয়ে পাড়ি জমান নিউজিল্যান্ডে। ওটাগোর হয়ে সর্বশেষ দুই মৌসুমে ঘরোয়া প্লাঙ্কেট শিল্ডে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। তবে নিউজিল্যান্ড দলে আসতে পারছিলেন না আইসিসির বাধ্যবাধকতার কারণে। সপ্তাহ দুয়েক আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।নেথুলা অবশ্য এর মধ্যেই ৩টি ওয়ানডে খেলেছেন। ২৮ বছর বয়সী লেগ স্পিনারের জন্ম অন্ধ্র প্রদেশে, পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন ১২ বছর বয়সে। ওয়াগনার শুধু টেস্টে হলেও নেথুলা আছেন ওয়ানডেতেও। ওয়েবসাইট।