১৯৯৮ সালের জানুয়ারিতে গল স্টেডিয়ামের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার কাছে স্পিনে পুড়ে কিউইরা হেরেছিল ইনিংস ও ১৬ রানে। ২০০৯ সালে দ্বিতীয়বারও গল-পরীক্ষায় হার, ২০২ রানে। মূল হন্তারক ছিলেন মুত্তিয়া মুরালিধরন। মুরালিধরন নেই, কিন্তু কাল গল টেস্টের প্রথম দিনটিও অতীতের পুনরাবৃত্তির আভাস দিয়ে রাখল। রঙ্গনা হেরাথই সফরকারীদের মূল সর্বনাশটা করেছেন তাঁর বাঁহাতি স্পিনে। ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছেন ২২১ রানে। শুরুটা করে দিয়েছিলেন পেসাররাই। রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ভালো সূচনাই এনে দিয়েছিলেন দুই ওপেনার। ৫ ওভারেই আসে ২৯ রান। কিন্তু এর পরই শামিন্দা ইরাঙ্গারার জোড়া আঘাত। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে মার্টিন গাপটিল, এক বল পর ফেরান কেন উইলিয়ামসকে (০)। একটু পর টেলর বোল্ড কুলাসেকারার বলে। নিউজিল্যান্ড তখন ৪০/৩। কিন্তু চতুর্থ উইকেটে ব্রেন্ডন ম্যাককালাম-ড্যানিয়েল ফ্লিন জুটি ৯০ রান যোগ করে দারুণভাবেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। এঁদের দুজনকেই ফিরে যেতে হয়েছে হেরাথের ঘূর্ণি বলে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করা ম্যাককালামকে বোল্ড করেছেন। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে হাফ সেঞ্চুরি করেছেন ফ্লিনও (৫৩)। হেরাথের অন্য তিন শিকার ফ্রাঙ্কলিন, ফন উইক ও ডগ ব্রেসওয়েল। ক্যারিয়ারে ১১তম বারের মতো ৫ উইকেট পেলেন।শ্রীলঙ্কার শুরুটাও অবশ্য ভালো হয়নি। দিলশানের চোটের কারণ শ্রীলঙ্কার ১২৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে কাল টেস্ট অভিষেক হয়েছে দিমুখ করুণারত্নের। কিন্তু অভিষেকেই শূন্য দেখলেন। দারুণ এক ইনসুইঙ্গারে বাঁহাতি ব্যাটসম্যানকে শূন্য রানে ফিরিয়ে দেন টিম সাউদি। দিন শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৯। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২২১ (গাপটিল ১১, ম্যাককালাম ৬৮, উইলিয়ামসন ০, টেলর ৯, ফ্লিন ৫৩, ফ্রাঙ্কলিন ৩, ফন উইক ২৮, ব্রেসওয়েল ১২, সাউদি ১৬, প্যাটেল ১২*, বোল্ট ৭*; কুলাসেকারা ২/৩১, ইরাঙ্গা ৩/৫১, ম্যাথুস ০/১১, হেরাথ ৫/৬৫, রণদিভ ০/৬২)। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫ ওভারে ৯ (পারানাভিতানা ০*, করুনারত্নে ০, রণদিভ ৩*; বোল্ট ০/২, সাউদি ১/১)।