কিউইদের দুর্দান্ত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে দরকার ২০ রান। ৪ বলে ১৭। তিন ছক্কা এক চারে নাথান ম্যাককালাম নেন ২২ রান! ফল, কাল হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে বাংলাওয়াশ হওয়া নিউজিল্যান্ড পেল ডি/এল পদ্ধতিতে ৪ উইকেটের দুর্দান্ত জয়।
অথচ বৃষ্টি ম্যাচটা কঠিনই করে দিয়েছিল তাদের জন্য! প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার ইনিংসে ২০.৪ ওভার যেতেই নামে বৃষ্টি। পরে ম্যাচটা নেমে আসে ২৩ ওভারে। বৃষ্টির আগেই ১ উইকেটে ১১৭ করা শ্রীলঙ্কা পায় ১৩৮ রানের পুঁজি। ডি/এল পদ্ধতিতে সেটাই বেড়ে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৮! ৩৪ রানেই ৪ উইকেট হারায় কিউইরা। পঞ্চম উইকেট লাথান-রঞ্চির ৯৩ রানের জুটি জাগায় জয়ের আশা। হেরাথকে পিটিয়ে নাথান সেই আশাকে দিয়েছেন বাস্তব রূপ। ৬৮ বলে ৮৬ করে ম্যাচসেরা লাথাম। রঞ্চি করেন ২৬ বলে ৪৯। সমান তিন ছক্কা-চারে নাথান ৯ বলে করেন ৩২।
এর আগে শুরুতেই করুণারত্নকে হারিয়ে ফেলা শ্রীলঙ্কা ওই পুঁজি পায় দিলশান-সাঙ্গাকারার অবিচ্ছিন্ন ১২৬ রানের জুটি। দিলশান ৫৫ ও সাঙ্গাকারা ৭১ রান করে অপরাজিত থাকেন।
১-০তে এগিয়ে যাওয়া কিউইরা নিশ্চয় এখন সিরিজ জয়ের স্বপ্নেই বিভোর। ওয়েবসাইট।