কিউইরা কাবু ক্যারিবীয় পেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বোলিংয়ের জন্য মোটেও সহজ উইকেট নয়। শুরুতে কিছুটা আর্দ্র ছিল, পরে আর একটুও প্রাণ ছিল না উইকেটে’—কেমার রোচের কথাটা কেমন যেন অদ্ভুত শোনাল। কিছুক্ষণ আগে এই ‘নিষ্প্রাণ’ উইকেটেই তো গতি আর বাউন্সে কাঁপিয়ে এসেছেন নিউজিল্যান্ডকে! গতির ঝড় তুললেন টিনো বেস্টও। জ্যামাইকা টেস্টের প্রথম দিনেই তাই ২৬০ রানে কুপোকাত কিউইরা।সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে ১১ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন ক্যারিবীয় পেসাররা। তৃতীয় উইকেটে গাপটিলের সঙ্গে ১০১ রানের জুটিতে বিপর্যয়টা ভালোই সামাল দিয়েছিলেন রস টেলর। কিন্তু ফিফটির পর বাজে এক শটে টেলরের বিদায়ের পর গড়ে ওঠেনি আর কোনো বড় জুটি। টানা তৃতীয় ফিফটিটাকেও তিন অঙ্কে নিতে পারেননি গাপটিল। শেষ দিকে ওয়াগনার (২৩), সাউদির (১৮) ব্যাটে দলের রান ছাড়ায় আড়াই শ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ইউকেটে ১০৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৬০ (গাপটিল ৭১, টেলর ৫৬, ওয়াগনার ২৩, উইলিয়ামসন ২২, রোচ ৪/৬০, বেস্ট ২/৪০, দেওনারায়ণ ২/৪৩, নারাইন ১/৬৬)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১০৫/৫ (গেইল ৮, পাওয়েল ১০, ফুদাদিন ৫, স্যামুয়েলস ৫৫*)। (অসমাপ্ত)