কিউটকে ইন্টার মিলানে চান স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউট আর ওয়েসলি স্নাইডারের দ্বৈরথ যে প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য কতটা বিপজ্জনক, সেটা বিশ্বকাপের সময় ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন এই দুই ডাচ স্টাইকার। এখন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানেও কিউটকে পাশে চান ডাচ প্লেমেকার স্নাইডার। সম্প্রতি ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর পর নতুন স্ট্রাইকারের খোঁজে আছে ইন্টার মিলান। আর এ জায়গায় কিউটই ইন্টার মিলানের জন্য সবচেয়ে যোগ্য খেলোয়াড় হতে পারে বলে মনে করেন স্নাইডার। তিনি বলেছেন, ‘কিউট মাঠে থাকলে মনে হয় ১১ জন নয়, ১২ জন নিয়ে খেলছি। সে মাঠে দুজনের কাজ করে।’ কিউটকে ইন্টার মিলানে নিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষ লিভারপুলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলে জানিয়েছেন কিউটের এজেন্ট রবার্ট জনসেন।২০০৬ সালে তত্কালীন লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজের হাত ধরেই ডাচ ক্লাব ফেয়েনর্ড থেকে লিভারপুলে এসেছিলেন কিউট। সেই বেনিতেজ এখন ইন্টার মিলানের কোচ। তাই কিউটকে যদি আবার প্রিয় কোচের সান্নিধ্যে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।—টাইমস অব ইন্ডিয়া