কিউটকে চান স্নাইডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিতেজ ইন্টারের কোচ হয়ে যাওয়ার পর থেকেই গুঞ্জন, লিভারপুল ছেড়ে ইন্টারে যেতে পারেন ডির্ক কিউট। গুঞ্জনটি সম্প্রতি থিতিয়ে পড়েছিল। সেটিকে আবার জাগিয়ে দিলেন ইন্টার মিলানের ডাচ তারকা ওয়েসলি স্নাইডার। গত মৌসুমে ইন্টারের ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের অন্যতম নায়ক স্নাইডার ক্লাবকে তাড়া দিচ্ছেন, কিউটকে কিনতে। কিউট স্নাইডারের স্বদেশি। তবে স্নাইডার কিউটকে কেনার তাড়া দিয়েছেন অন্য কারণে। ইন্টারের দায়িত্ব নেওয়ার আগে টানা ছয় বছর লিভারপুলের কোচ ছিলেন বেনিতেজ। তাই বেনিতেজের সঙ্গে কিউটের সম্পর্কটা খুবই ভালো। এএফপি।