প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনাটা অবশ্য আগেই করেছিলেন মিরাই। হয়তো অনেকবার অনুশীলনও করে মাঠে এসেছিলেন। ফল—কেউ কিছু বুঝে ওঠার আগেই পেলেন গোল! ব্রাজিলের সাও পাওলোর রাজ্য চ্যাম্পিয়নশিপের তৃতীয় বিভাগ ফুটবল কমার্সিয়াল-কাতাদুভেনস ম্যাচের ঘটনা। রেফারি মাত্রই খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন। অনেক দর্শকই তখন নিজেদের আসনে ঠিকঠাকভাবে বসতেও পারেননি। কাতাদুভেনস গোলরক্ষক একটু এগিয়েই ছিলেন। গোলপোস্ট লক্ষ্য করে মিরাই মাঝবৃত্ত থেকে উড়িয়ে মারলেন বল। প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় তো বুঝতে না পেরে নিচু হয়ে বলটি যাওয়ার পথই করে দিলেন। বলও সরাসরি গিয়ে ঢুকল জালে। মিরাইয়ের কমার্সিয়াল সতীর্থরাও হয়তো এর জন্য সেভাবে প্রস্তুত ছিলেন না। গোল উদ্যাপনটাও তাই শুরু হলো একটু দেরি করেই! তবে ফুটবল এমন গোল আগেও দেখেছে। স্পোর্টস ইলাস্ট্রেটেড।