কিছু করার এখনই সময়: চন্দরপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দিক থেকে পিছিয়ে শুধু শচীন টেন্ডুলকারের চেয়ে। মুত্তিয়া মুরালিধরন, রিকি পন্টিং, স্টিভ টিকোলো ও টমাস ওডয়োর মতো নিজের পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন শিবনারায়ণ চন্দরপল। ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু শেষ বিশ্বকাপে এসে না-করা কাজগুলো করতে আত্মবিশ্বাসী এই তারকা ব্যাটসম্যান।‘আমি জানি, আমরা কী করেছি আর করিনি। আমাদের অনেক কিছু করার বাকি আছে। আর সেসব কিছু করার এখনই সময়’। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন চন্দরপল।‘কিছু করা’ বলতে চন্দরপল কী বুঝিয়েছেন, তা অনুমান করা যায় সহজেই। এখনো যে বিশ্বকাপ এনে দিতে পারেননি দেশকে! কিন্তু এবারের বিশ্বকাপে কত দূর যেতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? গত ১৮ মাসে টেস্ট খেলুড়ে কোনো দেশকে ওয়ানডে হারাতে পারেনি দলটি। ক্যারীবীয়দের হয়ে বাজি ধরার লোক তাই খুব কমই পাওয়া যাবে।চন্দরপল অবশ্য আশাবাদী, ‘এবার আমাদের ভালো সুযোগ রয়েছে। আমরা প্রচুর প্রস্তুতি নিয়েছি। সম্প্রতি শ্রীলঙ্কায় ভালো খেলেছি। দলে কয়েকজন তরুণ আছে-ব্যাটিং, বোলিং দুই দিকটাই সামলাতে সক্ষম ওরা। যদি আমরা প্রাথমিক ধাপ পেরিয়ে কোয়ার্টারে যেতে পারি—ধাপে ধাপে ফাইনালে জিততেও আশাবাদী আমরা।’