কিছুই বুঝতে পারছেন না ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভ ম্যাকক্লারেন যখন দল নিয়ে ইউরো-২০০৮ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন, ইংল্যান্ডে সঙ্গে সঙ্গে ‘গেল গেল’ রব উঠে গিয়েছিল। ইংলিশ ফুটবলের ত্রাতা হিসেবে তখন ইতালিয়ান ও স্প্যানিশ লিগের দারুণ সফল কোচ ফ্যাবিও ক্যাপেলোকে নিয়ে আসা হলো। ওয়েবসাইট।২০০৮ সাল থেকে এই বিশ্বকাপের আগ পর্যন্ত ২৪ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছিল ক্যাপেলোর ইংল্যান্ড। স্বভাবতই তিনি ‘দেবতা’ হয়ে উঠেছিলেন। সেই দেবতারই এখন হাজারটা দোষত্রুটি পাওয়া যাচ্ছে! ইংল্যান্ড যেই না বিশ্বকাপে নড়বড়ে হয়ে গেছে, অমনি অভিযোগ ওঠা শুরু হয়েছে—ক্যাপেলো খেলোয়াড়দের স্বাধীনতা দেন না, কথা বলতে দেন না, বান্ধবীদের সঙ্গে মিশতে নিষেধ করেন, একাদশটা পর্যন্ত আগে জানান না। ক্যাপেলোর দোষত্রুটি অন্যরা বলবে। কিন্তু ক্যাপেলো নিজে বুঝতে পারছেন না, তাঁর দলের কী হলো! দু দিন আগে যে দল নিয়মিত জিতেছে, অনুশীলনে দারুণ করছে; তারা কেন মাঠে ভেঙে পড়ছে, সমাধান করতে পারছেন না ক্যাপেলো।তিনি এতটাই হতাশ যে তাঁর মনে হচ্ছে দুটি বছর বুঝি ব্যর্থই হয়ে গেল, ‘বুঝতে পারছি না কীভাবে, কেন খেলোয়াড়েরা এ রকম হয়ে গেল। অনুশীলনে তো ওরা খুব, খুব ভালো করছে। মাঠে কেন সেটার অনুবাদ করতে পারছে না, বুঝতে পারছি না।’