কিছুই ভাবেননি ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
dÅvjKvI
dÅvjKvI

একবার শোনা গিয়েছিল তাঁর নতুন ঠিকানা হতে যাচ্ছে চেলসি। এরপর ফ্রেঞ্চ লিগের দল মোনাকোর সঙ্গে নামটি জড়িয়ে গেল ভীষণভাবেই। নতুন খবর, রাদামেল ফ্যালকাও নাকি যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। কিন্তু তিনি নিজে কী ভাবছেন? মজার ব্যাপার, দলবদল নিয়ে নাকি ওভাবে ভাবেনইনি অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার!

গত সোমবার প্রচারণা সফরে সিঙ্গাপুরে এসেছে অ্যাটলেটিকো। বুধবার সিঙ্গাপুরের একটি নির্বাচিত একাদশকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ফ্যালকাওয়ের দল। ৩০ মিনিটের খেলায় ফ্যালকাও কোনো গোল না পেলেও তাঁর ঝলক ঠিকই দেখিয়েছেন। ম্যাচ শেষে ঠিকই সাংবাদিকের দল ঝাঁপিয়ে পড়ে ফ্যালকাওয়ের ওপর। স্কাই স্পোর্টসকে ফ্যালকাও বলেন, ‘আমি কোথাও যাওয়া নিয়ে খুব একটা ভাবিনি। বাস্তবতা হচ্ছে অ্যাটলেটিকোর সঙ্গে আমার চুক্তির আরও তিন বছর বাকি। এটা সত্যি, গত গ্রীষ্মে অনেকগুলো ক্লাব আমার সম্ভাব্য গন্তব্যের তালিকায় ছিল। কিন্তু সত্যিটা হচ্ছে, আমি সেসব নিয়ে ভাবিনি। আমাকে নিয়ে যেসব গুজব রটেছে সেসব নিয়ে খুব একটা ভাবছি না। আমি বরং খেলোয়াড় ও অ্যাটলেটিকোর সদস্য হিসেবে আমার লক্ষ্যগুলো নিয়েই ভাবছি।’

অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনি অবশ্য পুরো ব্যাপারটা ফ্যালকাওয়ের ওপরেই ছেড়ে দিয়েছেন, ‘আমি ওকে তার ছেলেবেলা থেকেই চিনি। যেটা তার জন্য ভালো হবে, তাতেই আমি খুশি থাকব। অবশ্য সে থাকলেই আমি বেশি খুশি হব।’ এএফপি।