কিডস টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্রজন্মের খেলোয়াড়দের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে ফেডারেশন আয়োজন করে থাকে শিশু-কিশোরদের টেনিস টুর্নামেন্ট। রমনা টেনিস কমপ্লেক্সে কাল শেষ হওয়া চতুর্থ এনটিসি কিডস টুর্নামেন্টের বিগেনার বিভাগের অনূর্ধ্ব-৮ বছরে ঐন্দ্রি, অনূর্ধ্ব ১০ বছরে সামরীণ ও অনূর্ধ্ব-১২ বছরে সাহানা চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারমিডিয়েট বিগেনারের অনূর্ধ্ব-১২ বছরে ঐশি, অনূর্ধ্ব ১০ বছরে হেইসানি, অনূর্ধ্ব-৮ বছরে মাসফিয়া চ্যাম্পিয়ন। অ্যাডভান্স বিগেনারে আফ্রিদি, ইন্টারমিডিয়েটে আরিফ, অ্যাডভান্স ইন্টারমিডিয়েটে ওয়ামিম এবং এডাল্ট বিগেনারে সানি চ্যাম্পিয়ন হয়েছে।