প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচ, তাতে কিনা ফিফা র্যা ঙ্কিংয়ে ৭৭তম বেলারুশের কাছে ২-১ গোলে হেরে গেল ৩১ নম্বরে থাকা আয়ারল্যান্ড! খেলোয়াড়দের পারফরম্যান্স খেলা দেখে মনেই হয়নি তারা ইউরোর জন্য তৈরি। পুরোটা সময় আয়ারল্যান্ড ডাগ-আউটে বসে থাকা রয় কিনের সেটি সহ্য হবে কেন! খেলোয়াড় থাকার সময়ে কখনো মুখে লাগাম রেখে কথা বলেননি। আইরিশ দলের সহকারী কোচ এবার ম্যাচ শেষে নিজ দলের খেলোয়াড়দেরও করলেন কড়া সমালোচনা এবং তা নিজস্ব ভঙ্গিতেই, ‘এই খেলোয়াড়দের উচিত ভাগ্যকে বিশেষ ধন্যবাদ দেওয়া, না হলে এই পারফরম্যান্সের পর ওদের দলে থাকারই কথা নয়। আমার তো দু-একজনকে ম্যাচের সময় খুনই করতে ইচ্ছে হচ্ছিল!’ মিডফিল্ডার এইডেন ম্যাকগিডিকে নিয়ে বললেন, ‘ও আরও ভালো করতে পারত...সম্ভবত ওর পুরো ক্যারিয়ারেরই গল্প এটি।’ কিনের সুর অবশ্য এর চেয়ে নরম হওয়ারও কথা নয়। ইনডিপেনডেন্ট।