কিপটে স্পিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮.৪-৩-২৭-৬। পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তিন স্পিনার হরভজন সিং, পীযূষ চাওলা ও যুবরাজ সিংয়ের সম্মিলিত বোলিং বিশ্লেষণ। ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাওয়ানোর ম্যাচটিতে ভারতীয় স্পিনাররা ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৩.১১। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পিনাররা কমপক্ষে ৮ ওভার বল করেছেন, এমন ইনিংসে তৃতীয় সেরা কৃপণ বোলিংয়ের উদাহরণ। কিপটেমিতে সবার সেরা কিউইরা। ২০১০ সালে হ্যামিল্টনে ড্যানিয়েল ভেট্টোরি ও নাথান ম্যাককালামের ৮ ওভার থেকে বাংলাদেশি ব্যাটসম্যানরা রান নিতে পেরেছিলেন মাত্র ২১, ইকোনমি ২.৬২। ভেট্টোরি ৪ ওভারে মাত্র ৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট। মাত্র ১৫ দিন আগে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে দুই অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগ ও গ্লেন ম্যাক্সওয়েল ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ২.৮৭। এটা আছে দুইয়ে।