প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেকোনো ফুটবল ম্যাচেই দৃশ্যটি দেখা যায়। খেলা শেষে সৌজন্যবশত অন্য ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে জার্সি বিনিময় করেন ফুটবলাররা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হলে এটি আর সম্ভব না-ও হতে পারে। নতুন এক সূত্র জানিয়েছে, ইউনাইটেড থেকে খেলোয়াড়দের বলা হয়েছে, ম্যাচ শেষে জার্সি হাতবদল না করাই ভালো, তাহলে জার্সিটি দ্বিতীয়বার ব্যবহার করা যাবে! উদ্দেশ্য, ক্লাবের খরচ কমানো। বেশ ভালো উদ্যোগ বলাই যেত একে। কিন্তু এই ইউনাইটেডই তো কদিন আগে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে কিনেছে পল পগবাকে। অ্যাডিডাসের সঙ্গে বার্ষিক চুক্তিতে জার্সিতেই ৭ কোটি ৫০ লাখ পাউন্ড আয় যাদের, সে ক্লাবই কিনা ১০০ পাউন্ডের জার্সিতে কিপটেমি করতে চাচ্ছে! ফক্স স্পোর্টস।