কিপার যখন বোলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত দুটো সময় উইকেটকিপারদের হাতে বল তুলে দেওয়া হয়—অধিনায়ক যখন উইকেটের জন্য ভীষণ মরিয়া কিংবা ম্যাচে যখন প্রাণ নেই। কাল যেমন মাইকেল ক্লার্ক খড়কুটো আঁকড়ে ধরার মতোই বোলিংয়ে আনলেন ম্যাথু ওয়েডকে। টেস্টে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন এখনো পর্যন্ত ২৫২ জন, বোলিংয়ের অভিজ্ঞতা আছে মাত্র ২২ জনের। এর মধ্যে উইকেটের স্বাদ পেয়েছেন নয়জন। কিপিং গ্লাভস ছেড়ে প্রথম বোলিং করেছিলেন ইংল্যান্ডের আলফ্রেড লাইটেনটন, ১৮৮৪ অ্যাশেজে ওভালে চার উইকেট নিয়েছিলেন ১৯ রানে! এখনো যা টেস্টে উইকেটকিপারের সেরা বোলিং। উইকেটকিপারদের মধ্যে একাধিক উইকেট পেয়েছেন আর শুধু ইংল্যান্ডেরই বিল স্টোরার।