কিপ্রোটিচ এখন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকের ম্যারাথন জয় পাল্টে দিচ্ছে স্টিফেন কিপ্রোটিচের জগৎটাই। উগান্ডার ২৩ বছর বয়সী এই কারারক্ষীকে এখন চিনে গেছে সারা বিশ্ব। দেশে পাচ্ছেন নায়কের মর্যাদা। গত বুধবার দেশে ফিরে পেয়েছেন বিপুল সংবর্ধনা। হতদরিদ্র পরিবারে জীবনসংগ্রামে বড় হওয়া ছেলেটির পায়ে এখন লুটিয়ে পড়ছে অর্থ। দেশে ফিরেই প্রেসিডেন্টের কাছ থেকে পেয়েছেন ৮০ হাজার ডলারের চেক। দরিদ্র মা-বাবার জন্য তিন শয়নকক্ষের একটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। শেষ নয় এখানেই, দেশটির সরকার পরিচালিত পত্রিকা ডেইলি নিউ ভিশন অ্যাথলেটদের জন্য তহবিল সংগ্রহও করছে জনগণের কাছ থেকে। ইতিমধ্যেই এক লাখ ২০ হাজার ডলার উঠে গেছে, লক্ষ্য পাঁচ লাখ ডলার। এর একটা বড় অংশ পাবেন কিপ্রোটিচ। এএফপি।