কিম রোডের দীর্ঘ পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাইকেল ফেল্প্স ও উসাইন বোল্ট। রিও অলিম্পিকের সব আলো কেড়ে নিয়েছেন সাঁতার ও অ্যাথলেটিকসের দুই মহানায়ক। তাঁদের আলোর ছটায় অন্য সবকিছুই ম্লান লাগছে। এতটাই যে, টানা ছয়টি অলিম্পিকে পদক জেতার মতো বিশাল কীর্তি গড়েও প্রচারের আলো কাড়তে পারলেন না কিম রোড। বেচারি রোড ১২ আগস্ট শ্যুটিংয়ে মেয়েদের স্কিটে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ডাবল ট্র্যাপে সোনা জয়ের পর প্রতিটি অলিম্পিকেই একটি করে পদক জিতেছেন এই মার্কিন শ্যুটার। ১৯৯৬, ২০০৪ ও ২০১২ সালে সোনা, ২০০৮ সালে রুপা এবং ২০০০ ও এবার ব্রোঞ্জ। টানা ছয়টি অলিম্পিকে পদক জেতা পঞ্চম ক্রীড়াবিদ ৩৭ বছর বয়সী এই রোড।