কিমের চোখে দ্বিতীয় রাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের কাছে ১-২ গোলে হেরে গেছে উত্তর কোরিয়া। তাতে কি, ব্রাজিলকে অনেকক্ষণ তো ঠেকিয়ে রাখা গেছে। দুই গোলের জবাবে পাঁচবারের চ্যাম্পিয়নদের একটি তো ফিরিয়ে দেওয়া গেছে। এতেই তৃপ্ত উত্তর কোরিয়ান কোচ কিম জং-হান। দলের লড়াকু নৈপুণ্যে উচ্ছ্বসিত সমর্থকেরাও।তা কোচ কিম তৃপ্ত হতেই পারেন। প্রতিপক্ষের তুলনায় উত্তর কোরিয়ার ফুটবল বিশ্ববাসীর কাছে প্রায় অজ্ঞাতই। ১৯৬৬তে একবার খেলেছিল বিশ্বকাপ আসরে। ৪৪ বছর পর বিশ্বকাপে এবার তারা এসেছে দ্বিতীয়বারের মতো। এই দলটিই কি না ‘হেক্সা’র মিশনে ব্রাজিলকে টেনশনে রাখল ৫৫ মিনিট পর্যন্ত! ম্যাচের ৫৫ ও ৭২ মিনিটে দুটো গোল হজম করলেও, ৮৯ মিনিটে ফিরিয়ে দিয়েছে একটা। কোচ কিম জং-হানের উচ্ছ্বসিত হওয়াটা খুবই স্বাভাবিক।দলের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে কোরীয় কোচ দেখছেন দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন, ‘জিততে না পারলেও আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি। আশা করি, সামনের দুই ম্যাচে আমরা ভালো করব।’ ৮৯ মিনিটে জি উন-নাম গোলটি করার পর খুশিতে লাফিয়ে উঠেছিলেন কোচ কিম। দিয়েছেন তাঁর ব্যাখ্যাও, ‘গোলের পর আমাকে আনন্দিতই দেখে থাকবেন। কারণ আমরা দেখাতে পেরেছি ব্রাজিলিয়ানদের বিপক্ষেও গোল করার সামর্থ্য আমাদের আছে এবং এটা অবশ্যই গর্বের।’ পরবর্তী লক্ষ্যের ছবিটাও এঁকে ফেলেছেন তিনি ম্যাচ শেষেই, ‘লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের অবশ্যই জিততে হবে। আমাদের আসল লক্ষ্য দ্বিতীয় রাউন্ড।’এশিয়ার রুনি খ্যাত জং তায়-সে কোচ, সমর্থকদের বিপরীতে গিয়ে জিততে না পারার অতৃপ্তির কথাই বললেন, ‘ম্যাচটা হেরে যাওয়ায় আমার ভালো লাগছে না। আমরা ম্যাচ জিতে ৩ পয়েন্টই পেতে পারতাম। বিশ্বকাপে টিকে থাকতে হলে পর্তুগালের বিপক্ষে অবশ্যই জিততে হবে।’ এএফপি।